1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর রমজানে কাচা বাজারে লেবুর দাম মুল্যবৃদ্ধি সাধারণ ক্রেতা বিপাকে পরবর্তী বিশ্বকাপে সরাপরি অংশ নিবে বাংলাদেশ  ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান ও ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান । রমজান উপলক্ষে উলিপুর বাজারে মোবাইল কোর্ট: অতিরিক্ত মূল্য আদায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১  ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক–বাস মুখোমুখি সংঘর্ষে সার্জেন্টসহ নিহত ২, আহত ১০ নতুন প্রতিমন্ত্রী পাওয়ার কারনে পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল মিষ্টি বিতরন  যাকাতের কিয়দংশ সরকারি যাকাত ফান্ডে দিন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মাদক মামলায় যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার।  সরিষাবাড়ীতে এক নারীর গোপন সংসার—বৈধ স্বামীর দাবিতে মুখোমুখি দুই যুবক

নতুন প্রতিমন্ত্রী পাওয়ার কারনে পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল মিষ্টি বিতরন 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নতুন প্রতিমন্ত্রী পাওয়ার কারনে পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল মিষ্টি বিতরন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম :পঞ্চগড়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী পাওয়ার কারনে পঞ্চগড়ের ফরহাদ হোসেন আজাদের সমর্থকরা বোদায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি দলীয় নেতাকর্মী সহ এলাকাবাসী।

পঞ্চগড়-২ বোদা-দেবীগঞ্জ উপজেলাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই। দল আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।’ এভাবেই গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) শপথ গ্রহণ শেষে নিজের প্রতিক্রিয়ায় জানালেন নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়া পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠানে ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ফরহাদ হোসেন আজাদ এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় ঠাঁই করে নেন। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সূত্র নিশ্চিত করেছেন।

এদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার খবরে বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ডিজিটাল স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান প্রদর্শন করা হয়। বিকেল ৩ টা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে শহীদ মিনার চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।উচ্ছ্বসিত দর্শকদের উপস্থিতিতে পঞ্চগড় ২(বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের শপথ নেয়ার পূর্ব মুহুর্তে স্ক্রিনে উপস্থিতি দেখা মাত্রই উপস্থিত সকলে উল্লাসিত হয়ে আনন্দ প্রকাশ করেন।

পরে বিএনপির নেতৃত্বে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। নেতাকর্মীদের অনেককেই একে অপরকে মিষ্টি খাইয়ে এবং কোলাকুলি করে এসময় আনন্দ উদযাপন করতেও দেখা যায়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।

এদিকে, পঞ্চগড় দুই আসন থেকে প্রতিমন্ত্রী হিসেবে ফরহাদ হোসেন আজাদ শপথ নেয়ায় দেবীগঞ্জ উপজেলা বিজয় চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে বিএনপি কার্যালয়ে শেষ হয়। এবং নেতাকর্মীরা সেখানে মিষ্টি বিতরণ করে।

ফরহাদ হোসেন আজাদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীর ইউনিয়নের মেনাগ্রাম ১৯৬৬ সালের ১২ মার্চ জন্ম গ্রহন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফরহাদ হোসেন আজাদের রাজনীতি শুরু ছাত্রজীবন থেকেই। রাজশাহী সরকারি কলেজে প্রথম জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্রদলের সদস্য হিসেবে নিযুক্ত হোন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য, ক্রীড়া সম্পাদক, সুগ্ম সাধারণ সম্পাদক, ১ নং সহ সভাপতি সহ বৃহত্তর রাজশাহী বিভাগীয় টিম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে রংপুর বিভাগীয় টিম প্রধান এবং বর্তমানে মূল দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২০২৪ এর ৫ আগষ্টের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ‘র গগভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন।

অতীতে তিনি কখনো জনপ্রতিনিধি ছিলেন না। তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -২ আসনে বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ফরহাদ হোসেন আজাদের বাবা তোজাম্মেল হোসেন ছিলেন একজন পোস্ট অফিসের সরকারি কর্মকর্তা। মাতা ফেরদৌসী বেগম ছিলেন একজন গৃহীনী। ৬ বোন ২ ভাইয়ের মধ্যে ফরহাদ হোসেন আজাদ ষষ্ঠ।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দল আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। নিজের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় রাখব।’

এদিকে মন্ত্রিসভায় ফরহাদ হোসেন আজাদের ঠাঁই পাওয়ার বিষয়ে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফরহাদ হোসেন আজাদ। দলের প্রতি তাঁর নিষ্ঠা ও আনুগত্যের মূল্যায়ন তিনি পেয়েছেন। এ জন্য আমরা উচ্ছ্বসিত।’

বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস বলেন, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে পঞ্চগড়ের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ফরহাদ হোসেন আজাদ। দল তাকে মূল্যায়ন করায় পঞ্চগড় ২ আসনের সাধারণ মানুষ হাই কমান্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞ।

নবনিযুক্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ছোটভাই হুমায়ুন কবির বলেন, বিএনপি চেয়ারম্যান কে ধন্যবাদ জানাই তিনি এই এলাকার মানুষকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন।ইনশাআল্লাহ আমরা জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি পূরণ করবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট