1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

সরিষাবাড়ীতে এক নারীর গোপন সংসার—বৈধ স্বামীর দাবিতে মুখোমুখি দুই যুবক

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে এক নারীর গোপন সংসার—বৈধ স্বামীর দাবিতে মুখোমুখি দুই যুবক

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক নারীর দুই স্বামীকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকার আলহাজ্ব খলিলুর রহমান এর বাসায় বৈধ স্বামীর দাবিতে দুই যুবক মুখোমুখি হলে এলাকায় উত্তেজনা ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের সুজাত আলীর ছেলে রাসেল মাহমুদ এবং একই উপজেলার আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামের আব্দুল হালিম খানের ছেলে ও জগন্নাথগঞ্জ ঘাট বাইপাস মোড় এলাকার জনসেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক লিয়াকত আলী খানের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শারমিন সাহানা (এক কন্যা সন্তানের জননী) উপজেলার গাছবাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে। তিনি জনসেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। চাকরিরত অবস্থায় প্রতিষ্ঠানটির মালিক লিয়াকত আলী খানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রথম স্বামী রাসেল মাহমুদের অভিযোগ—স্বামী ও সন্তানকে রেখে গোপনে লিয়াকত আলী খানকে বিয়ে করেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হতে রাসেল মাহমুদ তার স্ত্রী শারমিন সাহানার অবস্থান জানতে পেরে জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় খলিলুর রহমান হাজীর ভাড়াটিয়া বাসায় হাজির হন। সেখানে গিয়ে তিনি তার স্ত্রীকে লিয়াকত আলী খানের সঙ্গে দেখতে পান। এ সময় উভয় যুবকই ওই নারীর বৈধ স্বামী হিসেবে দাবি তোলেন। স্থানীয় কয়েকজন ব্যক্তির সামনেই শারমিন সাহানাকে স্ত্রী হিসেবে দাবি করলে দুই যুবকের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয় এবং তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শারমিন সাহানা ও লিয়াকত আলী খানকে উদ্ধার করে সরিষাবাড়ী থানায় নিয়ে যায়।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে বাসার মালিক আলহাজ খলিলুর রহমান জানান, জনসেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক লিয়াকত আলী খান তার অধীনস্থ কর্মচারী শারমিন সাহানাকে স্ত্রী পরিচয়ে পরিচয় গোপন করে বাসা ভাড়া নেন। পরে মহিলার পূর্বের স্বামী বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট