1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

আর্সেনালের সাথে চুক্তি নবায়ন সাকার!

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আর্সেনালের সাথে চুক্তি নবায়ন সাকার!

 

আকাশ দাশ সৈকত : ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বুকায়ো সাকা। ফলে ২০৩১ সাল পর্যন্ত গানারদের হয়ে মাঠ মাতাবেন এই উইঙ্গার ।

বর্তমান সময়ে দারুণ এক মৌসুম পার করছে আর্সেনাল। আর সেই দলের হয়ে দারুণ সময় পার করছেন সাকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ৭ গোল করেছেন এই উইঙ্গার । তাইতো তার সাথে চুক্তি নবায়নের কথা ভেবে আসছিলো আর্সেনাল কর্তৃপক্ষ। এইবার বিসিবি স্পোর্টস একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে সাকার সাথে আরো পাঁচ বছরের চুক্তি নবায়ন করছে আর্সেনাল । যেখানে সপ্তাহে ৩ লাখ পাউন্ড বেতন পাবেন সাকা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি টাকা।

২০১৮ সালে জুলাইয়ে আর্সেনালের সিনিয়র দলের অভিষেক হওয়া সাকার ২০২৩ সালে চুক্তি নবায়ন করেছিলেন। ওই চক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। তবে নতুন চুক্তির মাধ্যমে ২৪ বছর বয়সী এই তারকা নিজের ক্যারিয়ারের সোনালি সময় ‘গানারদের’ জন্যই উৎসর্গ করলেন।

উল্লেখ্য ইংলিশ ক্লাবটির হয়ে সব মিলিয়ে ২৯৬ ম্যাচে করেছেন ৭৭ গোল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট