1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : আজ ১৪ই ফেব্রুয়ারি শনিবার, বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ ভবন থেকে ভারত সেবাশ্রমের সন্ন্যাস ও সন্ন্যাসীরা ও শিবরাত্রি উপলক্ষে ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন এবং শ্রী শ্রী প্রণবানন্দ জীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন করলেন। বিভিন্ন প্রশেসনের মধ্য দিয়ে।

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রী শ্রী স্বামী পরমানন্দ জি মহারাজের শুভ ১৩১ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিশাল শোভাযাত্রা করেন। এই শোভাযাত্রায় প্রায় দশ হাজারেরও বেশি মানুষ উপস্থিত হন। শোভা যাত্রার ফলে , একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়, শোভাযাত্রায় অসংখ্য ভক্ত, সন্ন্যাসী, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এছাড়াও ক্লাব সংগঠনও যোগদান।

শোভাযাত্রা শুরু হয় বালিগঞ্জ সংঘ ভবন থেকে শুরু করে রাজবিহারী এভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, রমেশ মিত্র রোড, শরৎ বোস রোড ,হাজরা রোড, গড়িয়াহাট রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের ফিরে আসেন।

শোভাযাত্রায় অংশ নেন মিলন মন্দির, ব্যান্ড পার্টি ,পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আগত আদিবাসী শিল্পীদের নৃত্য পরিবেশন এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে ভক্তরা পায়ে পা মেলান। যাত্রার মূল উদ্দেশ্য ছিল আচার্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন এই শোভাযাত্রার মাধ্যমে আচার্যদের আদর্শ , মহামিলন, মহাজাগরণ ও মহাসম্রসারনের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ায় মূল উদ্দেশ্য।। এই অনুষ্ঠান দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে শনিবার ও রবিবার, এবং শিক্ষা সংস্কৃতি হিন্দু ধর্ম সম্মেলন এর আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট