1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

সিলেট–২ আসনে লুনার ঐতিহাসিক জয়, প্রথম নারী এমপি হাবিবুর রহমান বাবুল

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সিলেট–২ আসনে লুনার ঐতিহাসিক জয়, প্রথম নারী এমপি
হাবিবুর রহমান বাবুল

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেট–২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন তাহসিনা রুশদীর লুনা। স্বাধীনতার পর এই প্রথম কোনো নারী প্রার্থী এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, আসনের ১২৮টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস–এর প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী (দেয়ালঘড়ি প্রতীক) পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ ভোটে, যা সাম্প্রতিক সময়ের বড় ব্যবধানগুলোর একটি।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন; এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ এবং নারী ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, লুনা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী–এর সহধর্মিণী। তাঁর এই জয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয়রা এটিকে নারী নেতৃত্বের অগ্রযাত্রায় একটি মাইলফলক হিসেবে দেখছেন।
ওসমানীনগর সংবাদদাতা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট