1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

গোয়াইনঘাটে বিএনপি সমর্থকদের হামলায় মজলিস নেতা আহত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাটে বিএনপি সমর্থকদের হামলায় মজলিস নেতা আহত

 

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে বিএনপি সমর্থকদের হামলায় খেলাফত মজলিস পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদকসহ ২ গুরুতর আহত হয়েছেন। বুধবার ১১ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চিতামইন গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন খেলাফত মজলিস পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নূর আহমদ (সাদ্দাম) এবং ওয়ার্ড শাখার অন্য দায়িত্বশীল কালিমুল্লাহ মাহফুয। তারা দুজনে চিতামইন এলাকার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার রাত ১০ টার দিকে সাদ্দাম ও মাহফুজ স্থানীয় কোওরবাজার থেকে বাড়ি ফিরছিলেন। তারা গ্রামের মধ্যখানে পৌঁছামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা বিএনপি সমর্থক তাজিদ আলী, জাহেদ, ফখরুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা মাটিতে লোটে পড়েন এবং চিৎকার চেচামেচি শুরু করেন। এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট