1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

ওসমানীনগরে নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর টহল জোরদার

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ওসমানীনগরে নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর টহল জোরদার

 

হাবিবুর রহমান বাবুল,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত টহল কার্যক্রম শুরু হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে তল্লাশি, নজরদারি ও সন্দেহভাজন যানবাহন তদারকির কাজ চালাচ্ছেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত টহল কার্যক্রম অব্যাহত থাকতে পারে।

এদিকে টহল জোরদার হওয়ায় সাধারণ ভোটার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের আশা, প্রশাসনের এই উদ্যোগে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে

ওসমানীনগর সংবাদদাতা  ১১/০২/২০২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট