1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা তেঁতুলিয়ায় নিজ বাবার টাক্টরে চাপায থেকে পড়ে কন্যা শিশুর মৃত্যু  জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনে এসেছি: সালমান ওমর রুবেল আমি নির্বাচনে এসেছি হালুয়াঘাট–ধোবাউড়ায় ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য — মাওলানা তাজুল ইসলাম,  অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে মহিলা দলের গণমিছিল সরিষাবাড়িতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ।

 

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার।গাজীপুরে বিএনপির মিছিলে যোগ দিতে একটি ঘর থেকে গ্যাস বেলুন বের করার সময় এর বিস্ফোরণ হয়েছে। এতে অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। ভর্তি করা হয়েছে পাঁচ জনকে। দগ্ধদের বেশিরভাগই তরুণ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার টঙ্গী উপজেলার মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে এই দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দগ্ধদের বার্ন ইন্সটিটিউটে আনা হয়। আহতরা হলেন- হৃদয় (২২), রমজান (১৮), তানিস (১৮), হাসনাত (১৮), শ্রাবণ (২০), আকাশ (১৮), রাফি (১২), নিরিয়ন (২২), হাসু (৩৮), নুরু (১৮), সিয়াম (১৬), ইমাম (১৪), বিজয় হাসান (১৬), মারুফ (২২), আল আমিন (২১), রাব্বি (১১), মিনহাজ (১৭), অনিক (২৭), ইমরান (১৭), বিপ্লব (১৭), রুবেল (৩৪)। বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধ সবাই শঙ্কামুক্ত উল্লেখ করে তিনি জানান, আহতদের শরীর পাঁচ থেকে ১০ শতাংশ দগ্ধ হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, বিকেলে টঙ্গীর মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে অনেকগুলো গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় নেওয়া হয়।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ, মো. শাহিন আলম জানান, আহত বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট