1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

‎মোঃ আবুল কালাম আজাদ ,বিশেষ প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-২  (আড়াই হাজার) আসনে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ এর বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎আড়াই হাজার উপজেলা স্টুডিয়াম মাঠ প্রাঙ্গণে ১২ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এ জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।

‎জনসভা শুরুর অনেক আগেই আড়াই হাজার  উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ পাবলিক মাঠে এসে জমা হতে থাকেন। আড়াই হাজার উপজেলার ১০ টা ইউনিয়ন ও দুইটি পৌর শাখার জাতীয়তাবাদী দল বিএনপি ১২ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এবং উক্ত মিছিল ও জনসভায় আড়াই হাজার উপজেলার ১নং বকুন্দী ওয়ার্ড এর সর্বোচ্চ জনসাধারণ নিয়ে যুবদল নেতা বকুল মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে আড়াইহাজার ফকির বাড়ি থেকে শুরু হয়।

‎মিছিলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাঈম, উপজেলা বিএনপি আড়াইহাজার নেতৃবৃন্দ এবং উজান বকুন্দী সহ-সভাপতি নিজামুদ্দি সহ আরো অনেকেই।

‎আড়াই হাজার উপজেলা  বিএনপির সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদ -এর সভাপতিত্বে এবং উপজেলা সহ-সেক্রেটারি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ

‎ জনগণের দোয়া ও ভালোবাসায় রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পায়, তবে আড়াইহাজার  উপজেলাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ ও মডেল উপজেলায় রূপান্তর করা হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপোষ করা হবে না এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

‎তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু কোনো ব্যক্তি বা দলের বিজয় নির্ধারণের নির্বাচন নয়, বরং এটি একটি গণভোট। ফ্যাসিবাদ, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জনগণের অবস্থান জানানোর এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া মানে ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার পক্ষে স্পষ্ট সমর্থন জানানো।

‎আড়াই হাজার বাসীর উন্নয়ন ও সেবার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। আড়াই হাজার এ দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং উপজেলা হাসপাতালকে আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হবে, যাতে সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য শহরমুখী হতে না হয়। পাশাপাশি গ্রাম ও শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তা, ঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণ করা হবে।

‎তিনি আরও বলেন, আড়াই হাজার কে একটি চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলায় পরিণত করা হবে ইনশাআল্লাহ, যেখানে সাধারণ মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এমপি নির্বাচিত হই বা না হই, আড়াই হাজার উপজেলার প্রতিটি মানুষের পাশে তিনি ও তাঁর নেতাকর্মীরা সবসময় থাকবেন এবং প্রয়োজনে জীবন দিয়ে হলেও মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন।

‎আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভার শেষে জনসমুদ্রে পরিনত জনসভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট