1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

রূপগঞ্জের পাবই গ্রামে যুবদলের নতুন ক্লাব উদ্বোধন ও ধানের শীষে ভোট চেয়ে দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জের পাবই গ্রামে যুবদলের নতুন ক্লাব উদ্বোধন ও ধানের শীষে ভোট চেয়ে দোয়া মাহফিল

 

মোঃ আবুল কালাম আজাদ ,নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাবই গ্রামে জাতীয়তাবাদী যুবদলের একটি নতুন ক্লাবের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি। ৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন মোল্লা ।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নূর আলম, ফারুক, নিজাম, সোহরাব মিয়া, আলী আকবর, লোকমান হোসেন, ফয়সাল ভূঁইয়া ও সানি। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল হোসেন রকি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। ক্লাব উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট