1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : “নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে ৮ ফেব্রুয়ারি (রবিবার) প্রতিবাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি, দূর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ জানান। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও নওগাঁ—এই চারটি জেলার দায়িত্বপ্রাপ্ত সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। তিনি বলেন, “নারীর মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করে এমন রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় নির্বাচনের প্রাক্কালে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্টজনদের মতে, জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি নারীবিদ্বেষী পোস্ট সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংগঠনসহ দেশের নানা নারী সংগঠন ও রাজনৈতিক দল একে ‘নারীবিদ্বেষী’ ও ‘মধ্যযুগীয় মানসিকতা’র বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ক্রমেই জোরালো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও আচরণ বন্ধে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারীর মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট