1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে র‌্যাব-৫ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার পিস্তুল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন এবং ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় এ অভিযান চালায়। ৮ ফেব্রুয়ারি রোববার র‌্যাব-৫, সিপিসি-১ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জাননো হয়। জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রহনপুর-আড্ডাগামী রাস্তার পাশে নিউ রফিক অটো রাইসমিলের কাছে একটি আমগাছের ঝোপের ভেতর সন্দেহভাজন একটি প্লাস্টিকের বস্তা পড়ে আছে। এ তথ্য পাওয়ার পর রাত ১০টার দিকে র‌্যাব-৫, সিপিসির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রঙের বস্তা উদ্ধার করে। পরে বস্তা থেকে ২টি তলোয়ার, ১টি রাম দা, ১টি স্টিলের বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি ডেগার, ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রসমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় অস্থিরতা দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র মজুত করেছিল। সঠিক সময়ে অভিযান পরিচালনার ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার পরিকল্পনা নস্যাৎ সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট