1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

 

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ লাসানিয়া’র সামনে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারী শ্রমিক সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফটিকখালী গ্রামের রনি ইসলাম স্ত্রী মনিফা খাতুন (৩২)। নিহত মনিফা লিবার্টি নিটওয়্যার লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মহাসড়ক পার হওয়ার জন্য বিভাজনের উপর দিয়ে লাফ দিলে টাঙ্গাইলগামী চলতি ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।

 

প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত ওই নারী মহাসড়কের বিভাজনের উপর দিয়ে পার হওয়ার সময় ওই চলতি ট্রাকের সামনের ও পেছনের চাকার মাঝামাঝি সড়কে পড়ে যাওয়াই পেছনের চাকার নিচে পিষ্ট হয়। পরে ওইখানেই ওই নারীর মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মহদেহ উদ্ধার করে।

গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট শিবলু ঘটনাস্থলে আসে এবং হাইওয়ে নাওজোর থানায় খবর দেন। নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন ঘটনাস্থলে এসে ওই নারী শ্রমিকের মহদেহ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন জানান,

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে নিহতের মরদহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকারী প্রার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের আত্মীয় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট