1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

ওসমানীনগরে ধানের শীষের সর্বশেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

ওসমানীনগরে ধানের শীষের সর্বশেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল

 

হাবিবুর রহমান বাবুল, ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদী লুনার সর্বশেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। ৮ ফেব্রুয়ারী রবিবার বিকেলে ওসমানীনগর উপজেলার দয়ামীর সদরুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্যাহ মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ নেতা এম ইলিয়াছ আলীর সহধর্মিণী, ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদী লুনা।

তিনি তার বক্তব্যে বলেন,

আমি নির্বাচিত হলে আপনাদের নেতা, জননন্দিত সাবেক সংসদ সদস্য এম ইলিয়াছ আলী যেভাবে এই এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের পাশে থেকে উন্নয়ন করেছেন, ঠিক সেই ধারাবাহিকতায় কৃষকের উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো। এম ইলিয়াছ আলীর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করাই আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন,

এই নির্বাচন শুধু একজন প্রার্থী নির্বাচনের নয়—এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে আপনারা জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রায় দেবেন।

সভায় আরও বক্তব্য রাখেন তাহসিনা রুশদী লুনার পুত্র আবরার ইলিয়াস, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আছকির আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল জিলু, সৈয়দ মোতাহির আলী, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিম আক্তার চৌধুরী, জাহারা বেগম, আতাউর রহমান মানিক, শেখ কুদ্দুছ, সিরাজ মেম্বার, আনহার মিয়াসহ দলের শীর্ষ ও তৃণমূল নেতৃবৃন্দ।

এছাড়া জনসভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতা ইশতিয়াক আহমদ, সোপান মিয়া, জামাল খান ছমছু, মুদাচ্ছির খান, হোসাইন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা নাজমুল আহসান রেশাদ, ইউপি সদস্য ইমান মিয়া ইমন, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন আহমদসহ ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, ধানের শীষ হচ্ছে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক। জনসভায় উপস্থিত মানুষের ঢল প্রমাণ করে ওসমানীনগর ও বিশ্বনাথের মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দিতে প্রস্তুত।

ওসমানীনগর সংবাদদাতা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট