1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

পিএসএল থেকে নাম সরিয়ে নিলেন গুরবাজ!

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

পিএসএল থেকে নাম সরিয়ে নিলেন গুরবাজ!

 

আকাশ দাশ সৈকত :  পাকিস্তান সুপার লিগের পরবর্তী আসর থেকে নিজের নাম সরিয়ে নিলেন আফগানিস্তানের তারকা ওপেনার ব্যাটার রাহমানউল্লাহ গুরবাজ ।

পিএসএলের পরবর্তী আসরের নিলাম শুরু হতে বাকি আর কয়েকদিন । তবে আর আগেই সরাসরি চুক্তিতে আফগান ওপেনার গুরবাজকে দলে ভিড়িয়েছিলো পেশোয়ার জালমি। তবে দল পাওয়ার দুইদিন পরেই অভিজ্ঞ এই ওপেনার জানিয়েছেন পিএসএলের পরবর্তী আসরে মাঠে দেখা যাবে না তাকে।

ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে আজ। আর সেইখানে অংশ নেওয়া আফগানিস্তান দলে থেকে এক ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় গুরবাজ নিশ্চিত করেছেন পিএসএলে খেলছেন না তিনি।

ভিডিও বার্তায় গুরবাজ বলেন, ‘আমি এই বছর পিএসএলে খেলতে পারছি না। আমার কিছু ব্যক্তিগত দায়িত্ব রয়েছে এবং আমার দাতব্য ফাউন্ডেশনের বড় একটি অংশের কাজ এখনো অসম্পূর্ণ।’

তিনি আরো বলেন , “সফল একটি বিশ্বকাপ অভিযান শেষে আমি আমার প্রিয় আফগানিস্তানে ফিরে যেতে চাই, যাতে নিজে উপস্থিত থেকে ফাউন্ডেশনের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারি এবং দেশের মানুষের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারি’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট