1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

দক্ষিণ হাওড়া মুক্তধারার উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন ও সাংবাদিক সম্মেলন। 

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

দক্ষিণ হাওড়া মুক্তধারার উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন ও সাংবাদিক সম্মেলন।

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ: আজ ৬ই ফেব্রুয়ারি শুক্রবার, একটি অভিনব প্রচেষ্টা ও উদযাপন করলেন স্কুলের ছাত্র-ছাত্রী এবং ক্যান্সারে লড়াকু শিশুদের নিয়ে। দক্ষিণ হাওড়া মুক্তধারার উদ্যোগে , ৪ঠা ফেব্রুয়ারি , ঠিক দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও ক্যান্সারে লড়াকু শিশুদের নিয়ে ট্রামে চড়িয়ে- বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন করলেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনেতা, অভিনেত্রী, সংগীত শিল্পী, রাজনীতিবিদ, পুলিশ অফিসার ,ডাক্তার সহ স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেরা ও ক্যান্সারে লড়াকু শিশুর।

উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, ব্রাদার ফ্রান্সোয়া গুয়োট, উজ্জ্বল রায় এসিপি কলকাতা অ্যাডভাইজার। মাইন্টেনিয়ারিং সরকারি ওবি ডাক্তার অনিমেষ দাশগুপ্ত, মেডিসিন oncology নারায়ণ হাসপাতালের ডক্টর অংশু সেন, সংগীতশিল্পী পন্ডিত মোল্লার ঘোষ , ডাক্তার সঞ্জয় মন্ডল এইচ সি জি ক্যান্সার হাসপাতাল, পদ্মশ্রী বিপিন গণত্র সহ দক্ষিণ কলকাতা মুক্তধারার বিশিষ্ট অতিথিবৃন্দরা।

সমাজের শিশুদের সামাজিক উদ্দেশ্যকে সামনে রেখে, এবং শিশুদের সাথে নিয়ে , একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন করলেন। এসপ্ল্যানেড ট্রাম ডিপোর হেরিটেজ ট্রামে , ক্যান্সার দিবস উদযাপন করলেন ক্যান্সার যোদ্ধাদের সাথে,

শুধু তাই নয় একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডাক্তাররা ক্যান্সার প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরলেন , এমনকি ক্যান্সারে কিভাবে আক্রান্ত হন, ক্যান্সার কতটা মারাত্মক রোগ, এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সার অনেকের ভালো হয়ে যায়, সমস্ত কিছুর পর্যালোচনা করলেন।

দক্ষিণ হাওড়া মুক্তধারা, শুধু ক্যান্সার দিবস উদযাপন করেন তাই নয়, তাহারা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন, সারা বছর ধরে সমাজের অবহেলিত মানুষের পাশে হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আজো তারা একই ভাবে ক্যান্সারে আক্রান্ত শিশুদের পাশে থেকে উৎসাহ জোগালেন। ক্যান্সার দিবস উপলক্ষে তাদের মুখে একটু হাসি ফোটাতে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট