1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

গাজীপুর সাফারি পার্ক পার্কিং এলাকায় অবৈধ ঘর ও দোকান উচ্ছেদ

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

গাজীপুর সাফারি পার্ক পার্কিং এলাকায় অবৈধ ঘর ও দোকান উচ্ছেদ

বিশেষ প্রতিনিধি: গাজীপুর সাফারি পার্কের পার্কিং এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ঘর ও দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট বন বিভাগ ।গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে গাজীপুর সাফারি পার্ক।পার্কিং এরিয়াতে বৃহস্পতিবার সকালে বন বিভাগ ও গাজীপুর সাফারি পার্ক এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে পার্কিং এলাকার ভেতরে অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি টিনশেড ঘর ও দোকান ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল দর্শনার্থী ও পার্ক কর্তৃপক্ষের । এর ফলে পার্কে আগত দর্শনার্থীদের যানবাহন পার্কিংয়ে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।বন বিভাগ সূত্র জানায়, সাফারি পার্ক একটি সংরক্ষিত এলাকা হওয়ায় এখানে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা আইনবিরোধী। পার্কের পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে পার্কিং এরিয়া উচ্ছেদের পাশাপাশি বাউন্ডারিওয়াল তৈরির কার্যক্রম চলছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক ও রাথুরা বিট কর্মকর্তাশেখ ইমদাদ । অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট