1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসনের উদ্যোগে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে, প্রশিক্ষণ কর্মশালা,পথসভা এবং মহড়া অনুষ্ঠিত    দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনী প্রচারনায় গ্রাম বৈঠক। ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৪ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ তোমার পবিত্র নামে ,তাছলিমা আক্তার মুক্তা: ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোট প্রদানে জনসচেতনতায় পথসভা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । সরিষাবাড়ীতে ড্যাবের উদ্যোগে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের ৩ হাজার মানুষ কে সেবা ও ফ্রি ওষুধ প্রদান

দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা।

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, গৌড়ীয় মিশন মহানাম সেবক সংঘ আয়োজিত বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গনে, ৪ঠা ফেব্রুয়ারি বুধবার ঠিক দুপুর দুটোয়, দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা শুভ সূচনা হয়। এই উৎসব ও মেলা চলবে ৪ঠা ফেব্রুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন অনুষ্ঠিত হবে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত। এই উৎসবে সকলের সাদর আমন্ত্রণ।

শ্রীচৈতন্যদেবের জন্মোৎসব উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।, বর্ণাঢ্য শোভাযাত্রা নগর সংকীর্তন এর মধ্য দিয়ে গৌড়ীয় মিশন থেকে বাগবাজার স্ট্রিট, বিধান সরণি, বিবেকানন্দ রোড ,গিরিশ পার্ক, রবীন্দ্র সরণী, বি কে পাল হয়ে মেলা প্রাঙ্গণে সমাপ্ত হয়।। কয়েকশো ভক্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সকল ভক্তরা চৈতন্যদেবের জয়ধ্বনি দিতে থাকেন। এরপর মেলা প্রাঙ্গণের মঞ্চে বল অতীতের উপস্থিতিতে চৈতন্যদেবের প্রতিকৃতিতে মাল্যদান এবং সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে‌ আতি একটি করে তার স্মারক দিয়ে সম্মানিত করেন।

চৈতন্যদেবের জন্ম উৎসব উপলক্ষে, কলিযুগ পাবনাবতারী শ্রী শচীনন্দন গৌড় হরিণ ৫৪০ তম শুভ জন্মদিনও মহাসমারোহে পালিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী পাদ হৃষিকেশ মহারাজ, শ্রীপাদ মধুসূদন মহারাজ, শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী সহ সকল মহারাজের এবং অতিথিবৃন্দ ও ভক্তরা।

এই জন্মোৎসব উপলক্ষে, প্রতিদিন থাকছে বিভিন্ন অনুষ্ঠান, এবং প্রতিযোগিতা।
অঙ্কন প্রতিযোগিতা, নগর সংকীর্তন, জয় বন্দনা ও হরিনাম সংকীর্তন, আবৃতি প্রতিযোগিতা , জাতীয় আলোচনা সভা, মৃদঙ্গ শ্রীখোল বাদন প্রতিযোগিতা, গৌড়ীয় বৈষ্ণব সমালোচনা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, গৌড়ীয় নৃত্য প্রতিযোগিতা, সহ বিভিন্ন অনুষ্ঠান। সন্ধ্যা সাতটা থেকে চলবে ভোগ বিতরণ।

এই উৎসবকে ঘিরে, বিভিন্ন জেলা থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন অনুষ্ঠান মঞ্চে, বিভিন্ন জেলার মহারাজেরা অনুষ্ঠানে তাদের আলোচনা ও বক্তব্য তুলে ধরেন, রয়েছে বিভিন্ন স্টল, যেখানে মুখরচোখ খাবার থেকে শুরু করে জামা কাপড়ের স্টল, মেয়েদের সাজের স্টল, নিত্যদিনের খাবার প্রোডাক্ট, মায়াপুরের ধূপের স্টল, এমন কি ছোট ছোট ছেলেমেয়েদের জন্য রয়েছে নাগরদোলা থেকে শুরু করে অন্যান্য খেলার সরঞ্জাম। অনুষ্ঠানের মাঝে মাঝে সকল ভক্তরা দুহাত তুলে শ্রীচৈতন্যদেবের জয়ধ্বনি দিতে থাকেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট