1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

 

 

হাবিবুর রহমান,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগর উপজেলার তালেরতল এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত এবং এক পথচারী আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শেরপুরগামী একটি মোটরসাইকেল (রেজি. নং সিলেট ল-১২-৪৫৯২) চালিয়ে যাওয়ার সময় চালক মো. ফারহান হোসেন মাছুম (২৩) রাস্তা পারাপারের সময় পথচারী লিংকন দেব (২৫)-কে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক ফারহান ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত পথচারী লিংকন দেবকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে পরিস্থিতি স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসমানীনগর সংবাদদাতা  ০৬/০২/২০২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট