1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

১৪ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

১৪ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১৪

 

 

 

মকবুল হোসেন,,ময়মনসিংহ জেলা প্রতিনিধি :ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ফেব্রুয়ারী ২০২৬খ্রিঃ বিকাল অনুমান ১৬৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড় সংলগ্ন মেসার্স জান্নাত ফার্নিচার এর সামনে ময়মনসিংহ-জামালপুর রোডে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে মাদককারবারি ১। মোঃ ভুট্টো মিয়া (৫০), থানা-পলাশবাড়ী, ২। মোঃ আরিফুল আহাদ (৪২), থানা-গাইবান্ধা সদর, উভয় জেলা- গাইবান্ধাদের আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে এবং দেখানো মতে মোটরসাইকেলে বক্সের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৪ (চৌদ্দ) বোতল ফেন্সিডিল উদ্ধার করতঃ ০৩ টি মোবাইল ফোন এবং মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল এর আনুমানিক বাজার মূল্য ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা।

ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ মুক্তাগাছা থানায় আলমতসহ মাদককারবারি হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট