1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

সরিষাবাড়ীতে ড্যাবের উদ্যোগে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের ৩ হাজার মানুষ কে সেবা ও ফ্রি ওষুধ প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে ড্যাবের উদ্যোগে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের ৩ হাজার মানুষ কে সেবা ও ফ্রি ওষুধ প্রদান

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:  “সবার আগে বাংলাদেশ, ধানের শীষে আস্থা অশেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা বাজার বালুর মাঠে ড্যাব জেলা শাখা ও জেলা বিএনপির সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।

এতে ড্যাব জামালপুর জেলা শাখার সমন্বয়ক এবং নাক, কান, গলা ও হেড-নেক বিশেষজ্ঞ সার্জন ডা. মো. কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মোট ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এদের মধ্যে ছিলেন মেডিসিন, বক্ষব্যাধি, দন্ত, চর্ম ও যৌন, নাক-কান-গলা, সার্জারি, অর্থোপেডিক সার্জারি, চক্ষু, শিশু ও গাইনি বিশেষজ্ঞরা। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সহ সভাপতি নাজমুল হুদা খান উজ্জ্বল, লিয়াকত আলী, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুবদল সভাপতি আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদল সভাপতি লিটন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বলেন, “বিনামূল্যে চিকিৎসা আমাদের জন্য আশীর্বাদ। গরিব মানুষের পক্ষে নিয়মিত চিকিৎসা করানো খুবই কষ্টকর। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে আমরা উপকৃত হব।”

আয়োজক কমিটির সদস্যরা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে এ ধরনের ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট