1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল ওসমানীনগর গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ 

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:  জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে ৯ম জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

আজ ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগার চত্বরে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরোয়ার্দী হোসেন।

 

সভাপতি বক্তব্যে বলেন, নিজেকে মানবিক করে গড়ে তুলতে হলে বই পড়া আবশ্যক। জ্ঞানচর্চার অন্যতম স্থান হচ্ছে গ্রন্থাগার। গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের ভান্ডার। এখান থেকে আপনি যেকোনো ধরনের জ্ঞান আহরণ করতে পারবেন। তিনি আরো বলেন, বই শুধু আপনাকে মানবিকই নয় একই সাথে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যা আপনাকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন সকল ক্ষেত্রেই উপকৃত করবে।

 

অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সরকাররি গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ আব্বাস আলী। অনুষ্ঠানে এ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট