1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল ওসমানীনগর গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ 

ইঞ্জুরিতে হামজা! সিঙ্গাপুর ম্যাচ নিয়ে শঙ্কা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ইঞ্জুরিতে হামজা! সিঙ্গাপুর ম্যাচ নিয়ে শঙ্কা!

 

 

আকাশ দাশ সৈকত :  ইঞ্জুরির কারণে লেস্টার সিটির পরবর্তী ম্যাচের দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে শঙ্কা জেগেছে বাংলাদেশ দলের হয়ে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে ।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষে ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরীকে । শঙ্কা জেগেছিলো চোটের কারণে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও। প্রাথমিকভাবে গুঞ্জন ওঠে, ডান হাঁটুর মিডিয়াল কল্যাটারাল লিগামেন্টে চোটের কারণে সার্জারি প্রয়োজন হতে পারে হামজার। যা তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে পাঠাতে পারত।

ম্যাচ শেষে লেস্টার সিটির কোচও বলেছিলেন, “হামজাকে হাঁটুর ব্রেস পরা অবস্থায় দেখেছি। মনে হচ্ছিল দ্রুত সেরে ওঠার মতো নয়।”

তবে দ্রুত সেরে না উঠলেও আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচে হামজা মাঠে নামবেন তা অনেকটাই নিশ্চিত। কারণ চোট তেমন গুরুতর নয় যার ফলে হামজার সার্জারির প্রয়োজন নেই। তবে ডাক্তার ছয় থেকে আট সপ্তাহ রিহ্যাবে থাকার পরামর্শ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট