1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

পঞ্চগড়ের বোদা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশন কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশন কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড় জেলায় বোদা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশন কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বোদায় উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের আয়োজনে কলেজ পাড়া অস্থায়ী কার্যালয়ে কমিটি পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বোদা উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের সভাপতি এবং পঞ্চগড় জর্জ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এড জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মিজানুর রহমান আরও বলেন, বাংলাদেশের প্রতিটি মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধ ভাবে সরাসরি জাতিসংঘের আওতায় কাজ করে। কাজেই কোন দল কিংবা পেশি শক্তির কাছে মানবাধিকার কর্মী কখনোই মাথা নুয়াবেনা। তবে দেশের স্বার্থে মানুষের কল্যাণে আমরা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবো।

আসক উপজেলা কমিটির সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোদা থানা হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) নির্মল, বোদা থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই মামুন, জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এড. জালাল, সি. সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জি. সোহাগ, সিনিয়র সহ সভাপতি হারুন রশীদ, উপদেষ্টা আব্দুর রশীদ প্রমুখ।

এর আগে মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে ফুল দিয়ে বরন করেন উপজেলা কমিটির সদস্যবৃন্দ। এবং নবনির্বাচিত উপজেলা কমিটির সাথে পরিচয় করিয়ে দেন এড. জাকির হোসেন। এসময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের উপজেলা কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট