1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা দাবি অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতি পালন করেন কর্মচারীরা। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ও কালেক্টরেট কর্মচারী সমিতির সদস্যরা। অবস্থান ও বিক্ষোভে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের কর্মচারী মোঃ আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মোঃ সুফিয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন। জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট জারি ও বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে ঢাকায় আরও কঠোর অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট