1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

পঞ্চগড়ে তেতুলিয়া বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের পৃথক দুটি সাধারণ ডায়েরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে তেতুলিয়া বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের পৃথক দুটি সাধারণ ডায়েরী

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!  পঞ্চগড়-১ তেতুলিয়া, আটোয়ারী, পঞ্চগড় সদর তিন উপজেলা নিয়ে এক আসন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনী প্রচারণার ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ও তেঁতুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট নওফল জমির।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানান পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট নওফল জমির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চগড় সদর থানাধীন ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমীয়া কেরাতুল কোরআন মাদ্রাসার সামনে টানানো বিএনপির মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী ব্যানারে শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অগ্নিসংযোগ করেন। অন্যদিকে একই রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তেপথী মোড় এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যানারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত বলে সংসাদ সম্মেলনে দাবি করা হয়।

 

এ ঘটনায় রবিবার পঞ্চগড় সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু ও তেঁতুলিয়া মডেল থানায় বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ আলী সরকার পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন বলে সংসাদ সম্মেলনে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট