1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

নড়াইল জমি নিয়ে বিরোধের জেরে খুন। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নড়াইল জমি নিয়ে বিরোধের জেরে খুন।

 

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!  নড়াইলের কালিয়া উপজেলায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ইউসুফ মোল্যা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। সোমবার ২ ফেব্রুয়ারি সকালে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের (খামার)বেলেডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মোল্যা একই গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে ইউসুফদের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই আতাউর মোল্যাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এ নিয়ে পূর্বেও কয়েক দফা মারামারির ঘটনা ঘটে।

সোমবার সকালে ইউসুফ ও তার ভাই হযরত জমিতে সেচ দিতে গেলে প্রতিপক্ষদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আতাউর, ও দলীয় ৭-৮ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ইউসুফের ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তেরখাদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইউসুফের পক্ষের আশরাফুল মুন্সী, তাহাবুর মুন্সী ও ফিরোজ মুন্সী গুরুতর আহত হন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্বজনরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েকবার উত্তেজনা তৈরি হয়েছিল। সোমবার সকালে সংঘর্ষে ইউসুফ মোল্যা নিহত হয়েছেন। এখন ও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অপরাধীদের গ্রেফতার করতে জোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

০৩.০২.২০২৬

০১৭১২৫৫০১৬৭

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট