1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ 

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে ০১ ফেব্রুয়ারি রাত ০১টা হতে সকাল ০৮টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ০৭টি গরু জব্দ করে। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, চরবাগডাংগা বিওপি হতে সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ০২টি গরু এবং বাখেরআলী বিওপি হতে সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর থেকে ০৫টি গরু জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় নেশাজতীয় সিরাপ, গরু এর আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকা।জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাম্প্রতিক সময়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট