1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

সরিষাবাড়ীতে বিএনপি’র ধানের শীষের পক্ষে জনগনের দুয়ারে ভোট প্রার্থনায় দলীয় নেতা-কর্মীরা

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে বিএনপি’র ধানের শীষের পক্ষে জনগনের দুয়ারে ভোট প্রার্থনায় দলীয় নেতা-কর্মীরা

 

 

সরিষাবাড়ী (জামালপুর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের পক্ষে ভোট প্রার্থনায় জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাপক গণসংযোগ চালিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার (১লা ফেব্রুয়ারী) ভাটারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পারপাড়া, ফুলবাড়িয়া, উদেরপাড়া, গোপীনাথপুর ও বয়সিং গ্রামসহ বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে সাধারণ ভোটারদের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করা হয়। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে ধানের শীষের নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।

গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি প্রভাষক শেখ জামান জুয়েল, সদস্য শাহজাহান আলী মুন্সী,ভাটারা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মুকুল, ওয়ার্ড বিএনপি’র সভাপতি জোসনা আকন্দ,সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন খোকা, ফরহাদ হোসেন, দেলোয়ার হোসেন দুলাল সহ নেতা-কর্মী ও সর্মথকরা।

নেতারা জানান, জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির কথা গুরুত্বসহকারে শোনা হচ্ছে এবং সেই প্রত্যাশা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ আরও বেগবান করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট