1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

ফুলপুরে খেলাফত মজলিসের এমপি প্রার্থীর বিরামহীন প্রচারণা

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ফুলপুরে খেলাফত মজলিসের এমপি প্রার্থীর বিরামহীন প্রচারণা

 

 

ফয়জুর রহমান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ–২ (ফুলপুর–তারাকান্দা) সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের সমর্থনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ উল্লাহ বিরামহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে ফুলপুর উপজেলার বালিয়া বাজারে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে সন্ধ্যায় উপজেলার বোওলা বাজারে আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়।
উভয় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ–২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি আজিম উদ্দিন শাহ জামালি, খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মাওলানা মতিউর রহমান শেখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ফুলপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মোহাম্মাদ উল্লাহ বলেন, তিনি হযরত ওমর (রা.)–এর আদর্শের অনুসারী। ক্ষমতায় গেলে তাঁর শাসনামলের ন্যায় ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করবেন। তিনি বলেন, জনগণকে সেবা নিতে তাঁর কাছে আসতে হবে না; বরং তিনি নিজেই মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।এবং ফুলপুর তারাকান্দা প্রত্যেকটি জনপদে যে সকল রাস্তাঘাট এখনো চলাচলের অনুপযোগী সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে। এ লক্ষ্যে তিনি রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট