1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল ওসমানীনগর গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনা। সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ 

কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা 

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা

 

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ. গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় লালমিয়া( ৫৫) নামে এক অটোচালক ঋণের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।গতকাল শনিবার ভোরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত লালমিয়া উপজেলার তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় মৃত নালু মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে নিহত লালমিয়া পেশায় অটোরিকশা চালক। সে অনেক ঋণগ্রস্ত ছিলেন। ঋণের কারণে সে সবসময় হতাশাগ্রস্ত ছিলেন।প্রতিদিনের মতো ভোরবেলা রিক্সা নিয়ে বের না হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করেন।দীর্ঘ সময় দরজা না খোলায় পরে দরজার ফাঁকা দিয়ে দেখেন লাল মিয়া ঘরের আড়ার সাথে ঝুলে আছেন। কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট