##অপেক্ষায় তোর ##
কলমে রিতুনুর
কোথাও যাইনি এখানেই আছি
তোর হৃদয়ের কাছাকাছি অপেক্ষায়।
ভেবেছিলাম দেব জলে ডুব,
ইচ্ছে ও হয়েছিলো খুব।
পরক্ষণেই মনে হলো কোথায় যাবো
তোকে রেখে,
চলে গেলে কে রাখবে তোকে দেখে!
এই আমি ছাড়া.....
তোকে যারা ভালোবাসে তারা আছে স্বার্থ নিয়ে।
ভীষণ আকুলতা নিয়ে নিঃস্বার্থে
তোর অপেক্ষা করি
এই শুধু আমি যখন বলিস ওগো শুনছো
কেমন যেন বুকের পিঞ্জরে,
নেভা পিদিম বাতি জ্বলে ওঠে।
এই জীবনটা যে তোকে ভালবেসেই
চোরাবালি হয়ে গেছে,
তুই বিহীন জীবন বড়ই ব্যাকুল থাকে
চৈত্রের কাঁঠফাটা রোদ্রের মত তপ্ত
সে তুই বুঝবিনে কোনদিন আর জানি।।