ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সেবার ব্রতে চাকরি -এই স্লোগানে ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় সম্পন্ন হয়েছে।
আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার ময়মনসিংহ জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৭:০০ ঘটিকা থেকে ১৫:০০ ঘটিকা পর্যন্ত পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং সম্পন্ন হয়েছে।
Physical Endurance Test- এ ময়মনসিংহ জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।