নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা।
শেখ ফসিয়ার রহমান,নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইল জেলার কালিয়া উপজেলা পরিষদের হল রুমে ২২ এপ্রিল বেলা ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের " নুতন কুড়ি" স্পোর্টস কর্মসূচিতে উপজেলা পর্যায়ে দল গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্তে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন :- কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ছালাম ফয়জুল করিম, একাডেমি সুপার ভাইজার শারাফাত হোসেন, শিক্ষক অলোক কুমার সাহা,মাওলানা দবির উদ্দীন, নড়াগাতী থানা বি এন পি র সাধারণ সম্পাদক ডাঃ বুলবুল আহমেদ বশির আহমেদ বাচ্চু বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ এলাকার গনমান্য লোকজন।