নড়াইলের কালিয়ায় ভ্রমমান আদালতে সাজা ও জরিমান।
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
২০ এপ্রিল দুপুর ১ টায় কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামের মরহুম আলী হাসান শেখর ছেলে মোঃ ইনায়েত শেখ তার নিজের বাড়িতে মাদক দ্রব্য সেবন করছে এমন গোপন সংবাদ মাধ্যমে জানতে পেরে, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নির্দেশ কালিয়া থানা পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হয়ে মাদক সেবনকারী ইনায়েত শেখ কে আটক করে।
পুলিশের এই অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সুকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস।
আটক ইনায়েত শেখের নিকট থেকে ২ পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার কর হয়।
ঘটনা স্হলেই আদালত পরিচালনা করে নেশা গ্রস্থ অবস্থায় জনগনের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী ৮ মাসের জেল ও ৫০০ শত টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালতের পেসকারের দায়িত্ব পালন কারি এ,সি ল্যান্ড অফিসের নাজির বাবুল শেখ সাংবাদিক দের জানান।
শেখ ফসিয়ার রহমান
নড়াইল জেলা প্রতিনিধি
২০.৪.২৬
০১৭১২৫৫০১৬৭