ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত"
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সভাপতিত্বে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান । তিনি এসএসসি পরীক্ষার্থীদের নিকট ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন এবং তাদের শুভকামনা জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।