1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেরপুরে আসছেন আগামী কাল শনিবার পানি-সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি সরিষাবাড়ীতে ফাইটার উল্টে আহত ১০ জন ডনেশনের নামে ঘুষের অভিযোগে সরিষাবাড়ীর এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ বিতর্কে হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত  ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ মনোনয়ন পত্র জমা দিলেন রাস বিহারী বিধানসভা কেন্দ্রের দুই জাতীয় কংগ্রেস প্রার্থী। ফুলপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: দপ্তর পরিদর্শন, উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও সহায়তা বিতরণ মেহেরপুরপ জিয়া খাল খনন উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন,

সরিষাবাড়ীতে ফাইটার উল্টে আহত ১০ জন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে ফাইটার উল্টে আহত ১০ জন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইঞ্জিনচালিত ফাইটার উল্টে গরুর ব্যবসায়ী ও চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি চেচিয়া বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— গরুর ব্যবসায়ী মনির উদ্দীন, আবু বক্কর, আশেক, শাহীন, মিলন ফকির, শাহজাহান আলী, জাফর ইকবাল বাতেন ও ফাইটার চালক সবুজ মিয়া। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুতর আহতদের মধ্যে ফাইটার চালক সবুজ মিয়া, গরুর ব্যবসায়ী জাফর ইকবাল, বাতেন ও আবু বক্করের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ীরা উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাট থেকে গরু নিয়ে সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে ফিরছিলেন। পথে চেচিয়া বাঁধ এলাকায় পৌঁছালে ফাইটারটি বাম্পার ভেঙে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট