মেহেরপুরে আসছেন আগামী কাল শনিবার পানি-সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি-সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি জিয়া খাল খননে উদ্বোধনীতে আগামী কাল শনিবার ১১ এপ্রিল-২০২৬ মেহেরপুরে আসছেন।
পানি-সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি দুপুর ২টায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন।
উদ্বোধন শেষে বলিয়ারপুরে একটি সমাবেশে বক্তব্য রাখবেন।
বিকাল ৪টায় পানি-সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি মেহেরপুর সার্কিট হাউজে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা যায়।
বিএনপি সরকার গঠন করার পর পানি-সম্পদ মন্ত্রী হিসেবে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রথমবারের মতো মেহেরপুর সফরে আসছেন।