মেহেরপুরপ জিয়া খাল খনন উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ জিয়া খাল খনন উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়,বৃহস্পতিবার ৯ মার্চ-২০২৬ সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাঈম কামাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস-সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ১১ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুরে জিয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে।