1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার! ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা  “ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন সরলতার মূল্য ,তাসলিমা আক্তার মুক্তা : ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ  চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ

ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে সদরসহ বিভিন্ন উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলা প্রশাসন, -এর নির্দেশনায় ময়মনসিংহ সদরসহ বিভিন্ন উপজেলায় আজ ৬ মার্চ সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলার তারাকান্দা উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস ছালেহীন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮টি মামলায় অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

ফুলবাড়ীয়া উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার কর্তৃক রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১৮টি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়।

গৌরিপুর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা সরকার প্রমা কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে রেজিস্ট্রেশনবিহীন এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালককে ০৪টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়।

গফরগাঁও উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ৩টি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়।

জেলা প্রশাসন, ময়মনসিংহ সর্বদা জনস্বার্থে সচেতন এবং নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট