১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের ধাক্কামারায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে শাহিন আলম ((৩০) নামে মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি তেতুলিয়া বুড়াবুড়ি বিএনপি যুবদলের যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছেন
রবিবার (৫ এপ্রিল ) বিকাল ৫ টায় পঞ্চগড় থানার ওসি মোহাম্মদ আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার (৫ এপ্রিল) বিকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহিন আলম তেতুলিয়া বুড়াবুড়ি ইউপির নারায়ণগঞ্জ গ্রামের জয়ানুল হকের ছেলে।
ওসি জানান, রবিবার বিকাল ৫ টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনাটি ঘটে। সে সময় শাহিন ধাক্কামারা ইউনিয়নে সড়কে
বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ করছিলেন। একপর্যায়ে খুটির উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।