ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন আজ ১এপ্রিল বুধবার অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার কামরুল হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। আরও উপস্থিত ছিলেন রেঞ্জ অফিস ময়মনসিংহ ও জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।