পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু ও অন্তত দুইজন আহত
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এক বৃদ্ধার মৃত্যু ও অন্তত দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় আঘাত হানা এ দুর্যোগে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে শুরু হয় বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাত ১২টার পর ঝড়ের তীব্রতা বেড়ে যায় এবং তা কালবৈশাখীতে রূপ নেয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ ঝড়ে জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর নিয়ে আরো জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার চানপাড়া এলাকায় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে চাকাতি বালা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। ঝড়ের সময় তিনি ঘরে একাই ছিলেন। প্রচণ্ড বাতাসে পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে ঘরটি ধসে যায় এবং তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে ধাক্কামারা ইউনিয়নের রেলওয়ে স্টেশন এলাকায় ঝড়ে পাশের একটি তিনতলা ভবনের ছাদের ইটের দেয়াল ভেঙে পড়ে একটি টিনের ঘরের ওপর। এতে ঘরের বাসিন্দা ময়নুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে এবং অসংখ্য টিনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
একইসঙ্গে শিলাবৃষ্টির আঘাতে মাঠের রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বিশেষ করে ভুট্টা, গম, শাকসবজি এবং লিচু-আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৌসুমি বায়ুর হঠাৎ সক্রিয়তার কারণে এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় বিচ্ছিন্নভাবে আরও ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া