পঞ্চগড়ে খাল পুন খনন কর্মসূচীর শুভ উদ্ধোধন
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের বোদা উপজেলা খাল পুনঃ খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা ঝানাইকুড়ি খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন,“পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করা হবে। ইতিমধ্যেই গত ১৬ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোলের বলরামপুরের শাহপাড়ায় প্রায় সাড়ে ১৪ কিলোমিটার নদী খনন করেছেন এবং উদ্বোধনের মধ্য দিয়ে সেদিন একযোগে প্রায় ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আমাদের আর যে কয়েকটি জেলা বাকি ছিল তন্মধ্যে গতকাল ঠাকুরগাঁও জেলায় মাননীয় মহাসচিব সেখানে উদ্বোধন করেছেন। আজকে আমার নিজ জেলা পঞ্চগড়ে ঝিনাইখুরি খাল—যেটি এক সময় ছোট হলেও প্রবাহমান নদী ছিল। সময়ের বিবর্তনে এই খাল ভরাট হয়ে গেছে। এখানে এখন আর সেই খালের চিত্র নেই, নদীর চিত্র তো নাই-ই। পানিসম্পদ মন্ত্রণালয় আজকের এই কাজ শুরুর মধ্য দিয়ে এখানে প্রায় ৩ কিলোমিটারের কাছাকাছি খনন করা হবে। এর মধ্য দিয়ে প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষ বন্যার সময় জলাবদ্ধতা বা শুকনো মৌসুমে মানুষের যে পানির প্রয়োজনীয়তা তা পুরন করতে সক্ষম হবে। এই খালটির সঙ্গে মানুষের জীবন-জীবিকা এবং বিশেষ করে জীববৈচিত্র্যের যে একটা বৈষম্য চলছে, সেখান থেকেও আমাদের এই খাল খননের মধ্য দিয়ে বৃক্ষরোপণ, মৎস্য চাষ এবং এই খালের ভিতরে হাঁস পালন করে মানুষ তাদের জীবন-জীবিকার ক্ষেত্রেও পরিবর্তন আনবে।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় ৫ হাজারের কাছাকাছি নদী, খাল, জলাশয় খনন করে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, খাদ্য রপ্তানিও করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় ইনশাআল্লাহ চার বছরের ভিতরে আমরা এই ২০ হাজার কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করবো; যার মধ্যে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য রপ্তানি করতে সক্ষম হবো।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড় এর আয়োজিত খাল পুনঃ খনন কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রবিউল ইসলাম, পানি উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও (সার্কেল) কৃষ্ণ কমল সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।