যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মো ইয়াকুব আলী তালুকদার ,স্টাফ রিপোর্টার, গাজীপুর : যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গাজীপুরের সফিপুর ইউনিটের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বাদ আসর হইতে যমুনা গ্রুপের গাজীপুর জেলার সফিপুর স্পিনিং ডিভিশন ইউনিটের সকল শ্রমিক কর্মচারীদের নিয়ে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো লিয়াকত হোসেন মোর্শেদ জিএম (এইচআর এ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স) মো এজাজ আহম্মেদ ফরিদী সিঃ জিএম পাকিস্তানী (প্রোডাকশন) মো একেএম কামাল হোসেন সিঃ জিএম (ইউটিলিটি) মো আনসারুল্লাহ জিএম পাকিস্তানী (টেকনিক্যাল) মো নুরুজ্জামান হোসেন জিএম (মেইনটেনেন্স) এছাড়াও আরও উপস্থিত ছিলেন সকল ইউনিটের বিভিন্ন সেকশনের ডিজিএম, এজিএম সহ সকল শ্রমিক ও কর্মচারীগণ।
অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত এবং ইসলামী কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন যমুনা গ্রুপের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো আনিসুর রহমান (আনিস)।
এ সময় হাফেজ মো আনিসুর রহমান (আনিস) পবিত্র রমজান মাসের রোজা ও পবিত্র কোরআন নাযিলের এবং ইবাদতের ফজিলত নিয়ে সংখিপ্ত আলোচনা করেন। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়্যাত নুরুল ইসলাম বাবুল ও তার পরিবারের জন্য দু'হাত তুলে দোয়া ও মোনাজাত করা হয়। সকল শ্রমিক কর্মচারী সকলের জন্য দোয়া করা হয় এবং বিশ্ব মুসলিমদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এবং অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধান এবং পরিচালনায় ছিলেন মো সিরাজুল ইসলাম (সিরাজ) এজিএম (অডিট)।