জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সমাজসেবক এম এ লতিফ। তিনি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম বেলায়েত আলীর ছেলে।
স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এম এ লতিফ বলেন, “জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার। পোগলদিঘা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। এজন্য ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি আরও জানান, নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কৃষকদের সহায়তা, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি ও মাদক এবং সন্ত্রাস মুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করবেন।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি পোগলদিঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সুখ বয়ে আনুক—এই কামনা করছি। ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণই আমার কাম্য।”
স্থানীয় অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার কারণে এম এ লতিফ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন।