শ্রীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, শ্রীপুর (গাজীপুর):গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) শ্রীপুরের জল বিলাস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফুল আলম। তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং মানুষের কল্যাণে কাজ করাই সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিত।
এ সময় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো: সুজন এবং সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম। তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শাকিল। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।