রিকশায় চড়ে সিলেট দেখছেন এনসিপির নেতারা
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ কয়েকজন নেতা সিলেট সফরে এসেছেন। দলীয় আয়োজনে ইফতার পার্টিতে যোগ দিতে বুধবার (৪ মার্চ) তারা সিলেটে আসেন।
সিলেটে আসার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিলেট শহর ঘুরে দেখতে রিকশা নিয়ে বেরিয়ে পড়েন।
সিলেটের ঐতিহ্যবাহী ও সিম্বোলিক দৃশ্যের অন্যতম ক্বীন বিজ্র, আলী আমজাদের ঘড়ি, চাঁদনি ঘাটের সিঁড়িসহ ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন তারা।
তাদের রিকশা নিয়ে ঘুরে বেড়ানোর ছবি সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন। এতে সাধারণ মানুষ তাদের এই সফর নিয়ে আনন্দিত। মন্তব্যের মাধ্যমে সিলেটবাসী তাদের অভিবাদন জানাচ্ছেন।
অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী তার ফেসবুকে আজ বুধবার হযরত শাহজালাল (রহ.) মাজারে তারাবির নামাজ আদায় করবেন বলে লিখেছেন।