বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা!
আকাশ দাশ সৈকত : আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা শেষে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। তবে দলের ব্যর্থতার সাথে ব্যক্তিগত ব্যর্থতার কারণে এইবার পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ পড়লেন তারকা ওপেনার ব্যাটার বাবর আজম একই কারণে বাদ পড়লেন আরেক অলরাউন্ডার সাইম আইয়ুব।
অভিজ্ঞ বাবর আর তরুণ সাইম বাদ পড়লেও শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ৬ জন ক্রিকেটার। তারা হলেন- আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাহিবদজাদা ফারহান, সাদ মাসুদ ও শামিল হোসেন।
মিরপুরে ১১, ১৩ ও ১৫ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।
বাংলাদেশ সফরের পাকিস্তান স্কোয়াড শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘড়ি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হোসেন