৭৪ তম বর্ষে পদার্পণ করলো শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালী মাতার পুজো ।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা, পশ্চিমবঙ্গ: আজ ২৭ শে ফেব্রুয়ারি শুক্রবার, বরানগর টবিন রোডের সংযোগস্থলে বিখ্যাত শ্রীশ্রী মা বগলা ও শ্রী শ্রী কালী মাতার মন্দিরে ধুম ধামের মধ্য দিয়ে ৭৪ তম বাৎসরিক পূজো অনুষ্ঠিত হয়, ২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
৭৪তম শ্রীশ্রী মা বগলা ও শ্রী শ্রী কালী মাতার পুজোয় উপস্থিত ছিলেন, বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর পৌরসভার উপ পৌর প্রধান দিলীপ নারায়ণ বসু, শ্যামল ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট গণমান্য ব্যক্তিবর্গ,
এই পুজোয় হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন। এবং সকলের হাতে প্রসার তুলে দেন বিদায়কা স্বয়ং, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এই মন্দিরে আছেন মায়ের প্রসাদ গ্রহণ করতে। লাইনে দাঁড়িয়ে মায়ের প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করে থাকেন।
আচার অনুষ্ঠান মেনে জাত-যজ্ঞ সহকারে মায়ের পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জাগ্রত মায়ের আরাধনা চলতে থাকে, বাজনা বাদিসহকারে জমে উঠে এই মায়ের পুজো,
বরানগর বিধানসভার বিধায়িকা, কোথায় বারবার বলেন, সত্যিই আমি অভিভূত এরকম একটি আয়োজন করায় এবং ভক্তদের হাতে আমি প্রসাদ তুলে দিতে পারায়, যাহারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাহাদেরকেও কৃতজ্ঞতা জানাই, যে মায়ের পুজো এতো সুন্দর ভাবে অনুষ্ঠিত করায়, তাহার সাথে সাথে বরানগর বাসীকেও ধন্যবাদ জানাই পুজোয় উপস্থিত থেকে পুজোকে আলোকিত করার জন্য, ধন্যবাদ জানাই পুজো কমিটির সকল মহিলা ও পুরুষ সদস্যকে। কারণ সকলের সহযোগিতা ছাড়া এত সুন্দর পূজোর আয়োজন করা অসম্ভব।